কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৯ সদস্য আটক ও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জানা গেছে, আটককৃতরা হলেন সাকিব, সৈকত, শাহাদাত, আল-আমিন, রিপন, রিয়াদ, মাসুদ, আবাদ ও সাইমন।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান জানান, আটককৃতরা জেলার সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের আটকের পাশাপাশি জেলার লালমাই থেকে একটি ও কোতয়ালী থানা এলাকা থেকে ১০টি সহ মোট ১১টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: সরাইলে ধানিজমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
একাত্তর/জো
