সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রামের খোলা মাঠ থেকে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বেলকুচির সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তরুণ মনিরুল ইসলাম (২০) ওই গ্রামের মৃত আব্দুস ছালাম প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, কে বা কারা দশখাদা গ্রামের মনিরুলকে গলাকেটে হত্যা করে মরদেহ খোলা মাঠে ফেলে রেখে গেছে। সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেপ্তার
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
