ছয় অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত শিশু উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানার কলসি দিঘিরপাড় এলাকা থেকে তিন বছর বয়সী শিশু হৃদয় অপহরণের ঘটনায় ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞার সুন্দরপুরের গহীন অরণ্য থেকে এই ছয়জনকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়। 

বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা জানান, ২৫ জানুয়ারি অপহরণের পর বাচ্চাটিকে চারবার হাত বদল করে অপহরণকারীরা। সর্বশেষ বাচ্চাটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় তারা।  

আরও পড়ুন: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ খুন

তিনি আরও জানান, বাচ্চাটির মা-বাবা কাজের সূত্রে বাইরে থাকার সুযোগে তাদের সাত বছরের মেয়েকে ২০ টাকা দিয়ে চিপস কিনতে পাঠিয়ে সেই সুযোগে তিন অপহরণকারী বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। 


একাত্তর/জো

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর