যশোর নিখোঁজ তরুণীর লাশ বন্ধুর বাড়ির সেফটিক ট্যাঙ্কে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৯ পিএম

যশোরে নিখোঁজের সাত দিন পর এক কলেজছাত্রীর মরদেহ সহপাঠীর বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই কলেজছাত্রীর সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে শার্শা থানার বুরুজবাগান এলাকার একটি সেফটিক ট্যাঙ্কের ভেতর ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কলেজছাত্রীর নাম জেসমিন আক্তার পিঙ্কি (১৮)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাউরিয়া কেরালকেতা এলাকার জাকির হোসেনের মেয়ে এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

image


আটক তরুণের নাম আহসান কবির অঙ্কুর বলে জানিয়েছে র‌্যাব-৬ এর কোম্পানি লেফটেন্ট্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান।

তিনি জানান, আটক তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

image


নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ আল-নাহিয়ান বলেন, শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ পিঙ্কির মৃতদেহটি তার এক সহপাঠী অঙ্কুরের বাড়িতে আছে। এ সময়ে চারদিক খুঁজে পাওয়া না গেলে পরে সেফটিক ট্যাঙ্কে মরদেহটি পাওয়া যায়।

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে তাকে এখানে আনা হয়। পরে নির্যাতন ও হত্যার পর লাশ গুম করতে সেফটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। 


একাত্তর/এসি

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর