বিয়ের বছর না ঘুরতেই উদ্ধার কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় এক নববিবাহিত কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত নাজমিন নাহার নিপু (২০) ডালবুগঞ্জ গ্রামের শিক্ষক মো. হাবিবুর রহমানের মেয়ে। তিনি কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আট মাস আগে বিয়ে হয়েছিলো তার। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে মায়ের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় নাজমিনের। দুপুরে ঘরে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তার রুমে গিয়ে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। 

আরও পড়ুন: নাটোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তাৎক্ষণিক তাকে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, কী কারণে সে আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর