সিরাজগঞ্জ আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, ১৩ গাড়িতে অগ্নি সংযোগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১০ পিএম

সিরাজগঞ্জ আওয়ামীলীগের কর্মসূচি চলাকালে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের পাইকপাড়ায় আওয়ামিলীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী নেতাকর্মীদের ১৩টি মোটরসাইকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতা কর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় সড়কের ওপর থাকা ১৩ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে আমারা দলীয় নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এসময় জেলা যুবদল ও সেচ্ছাসেবক দল ও বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। এসময় আমাদের নেতাকর্মীদের ১৩ টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে। স্থানীয় দোকানপাটে হামলা চালায়। 

সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতা কর্মীরা সড়কের ওপর শান্তি সমাবেশের জন্য ছিলো এ সময় বিএনপির নেতা কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং ১৩ টি মোটর সাইকেল ভাংচুর করে।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

এদিকে ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। 


একাত্তর/এআর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর