নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম

নরসিংদীতে আগুনে পুড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। 

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকায় শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ হন তিনি। 

জানা গেছে, নিহত তিশা সাহা (২০) পশ্চিমকান্দা পাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তিশা ও কাজল সাহার বিয়ে হয়।

স্থানীয়রা জানায়, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজল সাহার বাড়িতে চিৎকার শুনতে পান তারা। কিন্তু বাড়ির ভেতরের গেট বন্ধ থাকায় কেউ ভেতরে যেতে পারেননি। 

রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছেন জানিয়ে তার স্বামী কাজল সাহাসহ বাড়ির অন্যান্যরা তাকে প্রায় দুই ঘণ্টা পর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

আরও পড়ুন: সিরাজগঞ্জ আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ, ১৩ গাড়িতে অগ্নি সংযোগ

তবে নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তিশার শরীরে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার সম্পর্কে খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


একাত্তর/এসজে

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর