এবার সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ যাচ্ছে কুতুবদিয়ায়

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৩ পিএম

সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল টেনে বিদ্যুৎ সরবরাহ করা হবে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। আগামী মার্চেই বিদ্যুতের আলোয় আলোকিত হবে সাগরবেষ্টিত দ্বীপ। আলো জ্বলবে দ্বীপটির হাজারো মানুষের ঘরে। সেই দিনটির অপেক্ষায় আছেন তারা।  

বিশাল বঙ্গোপসাগরে পানির গভীরতা অনেক। তার ওপর প্রতিনিয়ত হুংকার ছাড়ে সাগরের বড় বড় ঢেউ। এই ভয়ানক সাগরের বুকে বসবাস করেন কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার প্রায় দুই লাখ মানুষ। অনেক কিছু থাকলেও দ্বীপটিতে নেই বিদ্যুৎ। 

সেখানে শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক অবকাঠামো সবই আছে, কিন্তু স্বাধারণ বিদ্যুৎ সরবরাহ নেই। বায়ু বিদ্যুৎসহ নানা উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হলেও আলো জ্বালাতে পারেনি দ্বীপে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র হলেও, সেটি থেকে সেবা পাওয়া যাচ্ছে না। 

দেশ স্বাধীনের ৫২ বছর আলোহীন দ্বীপে এবার বিদ্যুতের প্রদীপ জ্বলবে কুতুবদিয়ায়। জাতীয় গ্রীডের সাথে সংযুক্ত হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেখানে যাচ্ছে বিদ্যুৎ। এতে আমূল পরিবর্তন আসবে দ্বীপের পর্যটন, লবণ ও মৎস্য খাতে।

হাতিয়া, নিঝুম দ্বীপসহ কুতুবদিয়া দ্বীপে নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের অধিনে গত বছর জুনে কাজ শুরু করে পাওয়ার সিষ্টেম কোম্পানি লিমিটেডসহ আরো কয়েকটি দেশী-বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে শেষ হয়েছে সাগরতলে ১০ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন, উপকেন্দ্র নির্মাণ, খুঁটি স্থাপন আর অভ্যন্তরীন লাইন টানাসহ ৮০ ভাগ কাজ। 

image

মহেশখালীর উৎপাদিত বিদ্যুৎ উজানটিয়া হয়ে মগনামা ঘাটে সংযুক্ত হবে জাতীয় গ্রীডে। সেখান থেকে সাবমেরিন ক্যাবল দিয়ে কুতুবদিয়া ষ্টেশনে সংযোগ হবে বিদ্যুৎ। চলতি বছরের মার্চেই বিদ্যুতের আলোয় আলোকিত হবে কুতুবদিয়া, আশা সংশ্লিষ্টদের।

কুতুবদিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মু. আবুল হাসনাত জানান, আগামী মাসেই দ্বীপে বিদ্যুৎ সরবরাহ হতে পারে। আর সেজন্যে প্রাথমিকভাবে প্রস্তুতি চলছে ২ হাজার গ্রাহক নিয়ে যাত্রা। নতুন সংযোগে অনলাইন আবেদন চালু রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কুতুবদিয়ার প্রায় ২১৫ বর্গকিলোমিটার এলাকায় বর্তমানে প্রায় ২ লাখ মানুষ বসবাস করেন। কুতুবদিয়া দ্বীপে ১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে প্রায় ৬০০ গ্রাহকের মধ্যে সান্ধ্যকালীন কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছিল। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি ভাঙায় তা পুণঃসংস্কার না করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

২০০৫ সালে দেড় কিলোমিটার লাইন মেরামত করে দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদর ও কিছু এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। এ ছাড়া ২০০৮ সালে কুতুবদিয়ায় এক মেগাওয়াট সক্ষমতার বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও তেমন কাজে আসেনি। এটিও বন্ধ রয়েছে বর্তমানে।


একাত্তর/এআর

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতের অন্ধকারে বৈদ্যুতিক মিটার চুরি করায় গত পাঁচদিন ধরে বন্ধ রয়েছে রাইস মিল, স-মিলসহ ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর