প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৪ পিএম

শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুল পড়ুয়া এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে কিশোরীর বয়স নির্ধারণী পরীক্ষার জন্য তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পিতৃহারা ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, অভিযুক্ত ওই চাচার নাম মো. বিল্লাল মিয়া (২৫)। সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের বাসিন্দা তিনি।

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

মামলার এজাহার ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান ওই কিশোরীর বাবা মারা গেছেন। তার মা চরশেরপুর ইউনিয়নের সরকারি মাটি কাটার প্রকল্পে কাজ করে অতিকষ্টে জীবন-যাপন করেন। কিশোরী স্থানীয় বিদ্যালয়ে পড়তে যাওয়ার সময় রাস্তায় তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতেন প্রতিবেশী চাচা মো. বিল্লাল মিয়া। একপর্যায়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে নানা জায়গায় ঘোরাফেরা শুরু করেন বিল্লাল।

গত ৮ ফেব্রুয়ারি কিশোরীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বিল্লাল ওই কিশোরীর ঘরে প্রবেশ করে শারীরিক সম্পর্কের চেষ্টা চালায়। এতে ওই কিশোরী বাঁধা দিলে পরে জোরপূর্বক তার হাত-পা বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে যায় বিল্লাল। পরে কিশোরীর মা কাজ শেষে বাড়িতে এলে ঘটনা খুলে বলে।

আরও পড়ুন: মাছ ধরার ট্রলারে ডাকাতি, ৯ জেলে নিখোঁজ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনার অভিযোগ পাওয়ার পর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযুক্ত বিল্লাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর