মাদারীপুরে পুকুর থেকে চা দোকানির মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৪ পিএম

মাদারীপুর পৌর এলাকার একটি পুকুর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

জানা গেছে, নিহত সৌরভ মিয়া (২৮) পৌরসভার ২নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। শহরের লেকপাড় এলাকায় তার একটি চায়ের দোকান ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরে এক তরুণের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ডাম্প ট্রাক চাপায় চীনা নাগরিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

ওসি আরও জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর