ফুল দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী আতিকুল ইসলাম (১৯) নিহত হয়েছেন। এ সময় সাব্বির হোসেন নামে আরেকজন গুরুত্বর আহত হয়েছেন। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলা গাজী সেতুর পশ্চিমপাড়ে ইছাখালী এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত আতিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও স্থানীয় কর্ডোভা হাই স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষাথী ছিলেন।

আরও পড়ুন: ভবনটিতে আগুন নেভানোর সব ব্যবস্থাই ছিলো, তবে…

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, উপজেলার মুড়াপাড়া এলাকায় কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাত ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে, গাজী সেতুর পশ্চিমপাড়ে ইছাখালী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন আতিকুল ইসলাম ও তার বন্ধু সাব্বির হোসেন। 

পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান আতিকুল ইসলাম। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত সাব্বির হোসেন, জানান এ কর্মকর্তা। 


একাত্তর/আরবিএস 

নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ছাড়া অন্য কোনো পথের চিন্তা করলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু...
হারিয়ে যাচ্ছে শেরপুর সীমান্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পরিবারে চর্চা কমে যাওয়া এবং নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্ষুদ্র...
আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বইমেলা শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, করোনা মহামারীর কারণে গতবছর প্রস্তুতি থাকা সত্ত্বেও অমর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর