হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৩ পিএম

হারিয়ে যাচ্ছে শেরপুর সীমান্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পরিবারে চর্চা কমে যাওয়া এবং নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। 

ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় সংস্কৃতি কেন্দ্র, পাঠ্যবই এবং শিক্ষক দরকার বলে দাবি তাদের। 

শেরপুরের প্রত্যন্ত ঝিনাইগাতির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষায় পড়ার কথা থাকলেও, মাতৃভাষায় পড়ানোর জন্য কোনো শিক্ষক নেই তাদের। 

তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় দক্ষ শিক্ষক নিয়োগ ও সংস্কৃতি কেন্দ্র স্থাপনের দাবি তুলছেন ক্ষুদ্র জাতিসত্তার নেতারা। 

শেরপুরের আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের (আইইডি) ফেলো সুমন্ত বর্মণ বলেন, একদিকে বাংলা ভাষার আগ্রাসন ও অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবের আগ্রাসনে আদিবাসী শিশুরা তাদের সংস্কৃতিকে ধরে রাখার যথেষ্ট চেষ্টা করতে উৎসাহ বোধ করে না। 

তবে শিক্ষক সংকট সমাধানে যথাযথ জায়গায় প্রস্তাব দেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর আলম মির্ধা।

তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে বই সরবরাহ করা হলেও, তা পড়ানোর জন্য যথেষ্ট শিক্ষকের ঘাটতি রয়েছে। 

এদিকে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, সরকারিভাবে একটি একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে। 

উল্লেখ্য, শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলায় সাতটি নৃগোষ্ঠীর প্রায় ৫৪ হাজার মানুষের বসবাস। এর মধ্যে গারো, কোচ, বর্মণ ও হদিদের সংখ্যাই বেশি। 

আইইডির তথ্য অনুযায়ী, বর্তমানে এ জেলায় গারো সম্প্রদায়ের জনসংখ্যা ১৬ হাজার পাঁচশ' জন, হাজং জনসংখ্যা চার হাজার সাতশ' জন, হদি ১০ হাজার ছয়শ' জন, বর্মণ ১৭ হাজার জন, কোচ তিন হাজার পাঁচশ' জন, ডালু এগারশ' জন এবং বানাই একশ' ১০ জন।


একাত্তর/এসজে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর