রমজানের আগেই নির্বাচন হবে: ইসি আনোয়ারুল

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম

নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে তিনি এ কথা বলেন। 

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। 

এসময় পিআর পদ্ধতির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার বিষয়ে তিনি বলেন, আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সে প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। 

এর আগে গেলো বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এটার সঙ্গে নির্বাচন জড়িত। যে ঘোষণা আমরা করলাম এই ঘোষণা রক্ষা করতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং উৎসবমুখর পরিবেশেই হবে।

তিনি আরও বলেন, উৎসবমুখর নির্বাচনের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা করার করবো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। 

আরবিএস
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর