চট্টগ্রামে পুরনো ভবন ভাঙার সময় ধসে পড়ে হতাহত দুই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৫ পিএম

চট্টগ্রামের জামালখানে পুরনো ভবন ভাঙার সময় ভবন ধসে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে জামালখানের সিকদার হোটেলের পাশে একটি ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভবন ভাঙার কাজ তদারকির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় কেউ জানাতে পারেনি। 

স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, বিকেল সাড়ে চারটার দিকে সিকদার হোটেলের পাশে রতনের মালিকানাধীন ভবনের ভাঙার কাজ করছিলেন দুইজন। হঠাৎ ভবনটির সামনের অংশ ভেঙ্গে দুইজনের উপর পড়ে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা জানান, ভবনটি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: যশোর সীমান্তে চার কেজি স্বর্ণসহ আটক দুই

ভবনটি ভাঙার সময় কোন নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর