স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৪ পিএম

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সুমি আক্তার (২৭) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সুমির স্বামী ও স্বজনদের দাবি, দাম্পত্য কলহের জেরে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন তিনি। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড পূর্ব কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সুমি কলাতলী এলাকার কবিরের মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড পূর্ব কলাতলী এলাকার কবিরের মেয়ে সুমি আক্তারের সঙ্গে কুমিল্লার জাহাঙ্গীরের (৩০) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৩ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা দুইজন কক্সবাজার শহরের কলাতলী ঝিরিঝিরি পাড়া এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে জাহাঙ্গীর কক্সবাজার শহরের বাইরে থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে স্বামীকে ভিডিও কল দিয়ে ঘরের বারান্দার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি।

পরে স্বামী জাহাঙ্গীর তার শাশুড়িকে ফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন দরজা ভেঙে সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


একাত্তর/এআর

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর