সেনা অভিযানে বিপুল অস্ত্রসহ পাঁচ মগ সন্ত্রাসী আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৩ পিএম

খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ির সীমানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রশস্ত্রসহ পাঁচ মগ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিওনের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

আটককৃতরা সবাই মগ সন্ত্রাসী বলে জানায় সেনাবাহিনী।

গুইমারা রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার মো. কামাল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের টহল দল খাগড়াছড়ির মানিকছড়ির সীমান্তবর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বটতলী নামক এলাকায় রমজান আলীর বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি মর্টার, একটি একে ৪৭, একটি এম ওয়ান, একটি এলজি লং ব্যারেল, একটি পয়েন্ট ২২ মিমি রাইফেল, একটি চায়নিজ পিস্তল, একটি এলজি শর্ট ব্যারেল, দুইটি ওয়াকিটকি, মাইন তৈরির সরঞ্জাম, ভারতীয় রুপি, ৬৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।  

বাড়ির মালিককে জিম্মি করে ওই সন্ত্রাসীরা ওই এলাকায় তৎপরতা চালিয়ে আসছিল বলেও জানান রিজিওন কমান্ডার। আটকের পর সন্ত্রাসীদের মানিকছড়ি আর্মি ক্যাম্পে আনা হয় এবং সেখানে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: গাংনী‌তে ছে‌লের বটির কোপে বাবা খুন

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলা চট্টগ্রামের মধ্যে হলেও এলাকাটি খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিওনের আওতাধীন। মগ সন্ত্রাসী আটকের ঘটনা খাগড়াছড়িতে এই প্রথম। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের অস্ত্রশস্ত্রসহ ফটিকছড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানা গেছে।


একাত্তর/জো 

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর