চট্টগ্রামে হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৯ পিএম

চট্টগ্রামের টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটিতে পচন ধরায় কয়েকদিন আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ধারণা করছে পুলিশ। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ট্রিপল নাইনে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার ত্রিশোর্ধ ব্যক্তি সালাউদ্দিন নিজেকে টাইলস মিস্ত্রি হিসেবে পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন। 

ওই বাসার মালিক সানোয়ারা বেগম জানান, নিজেকে টাইলস মিস্ত্রি পরিচয় দিয়ে গত ২২ ফেব্রুয়ারি এই বাসা ভাড়া নেন সালাউদ্দিন। তবে তিনি কোনও পরিচয়পত্র দেননি। তার সাথে আরও দুই ব্যক্তি ওই বাসায় থাকতেন বলে জানান সানোয়ারা। 

তবে ঘটনার পর থেকে ওই দুই ব্যক্তি পলাতক রয়েছে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে গ্রেপ্তার এক

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান, সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি। 

ওই ব্যক্তি সালাউদ্দিন নামে বাসা ভাড়া নিলেও এটি তার প্রকৃত পরিচয় কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/এসজে

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর