নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে গ্রেপ্তার এক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭ এএম

নোয়াখালীর সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তার যুবকের নাম ইমন (২০)। তিনি সেনবাগ উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ি এলাকাবার বাসিন্দা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান এ তথ্য জানান।

তার আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) ইমনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: গলাচিপা পৌর শহরে আগুন, পুড়লো ছয় ঘর

মাহমুদুল হাসান জানান, গত পাঁচ জানুয়ারি ওই নারী স্ত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। এসময় নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে চার জন দুর্বৃত্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে মামলা করেন। মামলার পর গা ঢাকা দিতে আসামি পালিয়ে ঢাকা চলে যায়। পরে ঢাকার নিউমার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এসি

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর