স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ, ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতে এ রায় ঘোষনা করেন।

এসিড দগ্ধ রেবেকা বেগম সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর এলাকার সাহাজুদ্দিন মিয়ার স্ত্রী। দন্ডিত সাহাজুদ্দিন (৪৮) মিয়া একই এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসের আগুন দগ্ধ নারীর মৃত্যু, স্বামী গুরুতর

মামলার এজহার থেকে জানা যায়, রেবেকা বেগম বিদেশে যেতে চাইলে ২০০৯ সালের ২৮মে রাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অদূরে ডেকে নিয়ে তার মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান স্বামী সাহাজুদ্দিন মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেন। 

মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদাণ করে আদালত। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজনু মিয়াকে খালাশ দেয়া হয়েছে।


একাত্তর/আরবিএস  

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর