প্রেম প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩২ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৬) ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। 

জানা গেছে, সাজা পাওয়া সজীব মিয়া (২১) উপজেলার ছালুয়াতলা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০২১ সালের ১৬ জুন রাতে একই এলাকার দশম শ্রেণির ছাত্রী ও দরিদ্র পরিবারের মেয়েকে (১৬) বসতঘরে গিয়ে ধর্ষণ করে সজীব মিয়া। এসময় ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন সজীব মিয়াকে আটক করে।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে এসআই আব্দুর রহীম একই বছরের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

আরও পড়ুন: চোখ-মুখ বেঁধে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি একইসাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর