সাভারে শাহাবুদ্দিন হত্যার আরও তিন আসামি গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৪:২৬ পিএম

সাভারের হেমায়েতপুরে পরিবহন ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সালসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শাহাবুদ্দিন হত্যার পর তারা আত্মগোপনে চলে যান এবং দেশের বাইরে পালানোর চেষ্টা করছিলেন। তবে তার আগেই মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সাল (২৮), তার বাবা মো. কিয়ামুদ্দিন (৬০) ও তাদের সহযোগী মো. রিপন (২৫)।

বুধবার (১ মার্চ) দুপুরে সাভার মডেল থানায় এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক, উত্তর) মোহাম্মদ আবদুল্লাহিল কাফী পিপিএম-(বার) এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক- উত্তর) মোহাম্মদ আবদুল্লাহিল কাফী বলেন, হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল সম্পর্কে নিহত শাহাবুদ্দিনের সৎ ভাগ্নে। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিলো। 

এরই ধারাহাবিকতায় গত ১৮ ফেব্রুয়ারি রাকিবুল ইসলাম ফয়সালসহ মামলার অন্যান্যরা সাহাবুদ্দিনকে হত্যার উদ্যেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সাভারের হেমায়েতপুর পিকআপ ষ্ট্যান্ড এলাকায় ওৎ পেতে থাকে। 

পরে শাহাবুদ্দিন সেখানে গেলে অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় তারা। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে আরো দুইজনকেও আহত করে হামলাকারীরা। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর সাহাবুদ্দিনের মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পরই আসামিরা সাভার ছেড়ে ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম ও কক্সবাজারে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব কুমার সাহা বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগরী থেকে তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পিকআপভ্যান উল্টে তিন নারী নিহত

এর আগে ঘটনার দিন রাতে একই মামলায় প্রধান আসামি ফয়সালের শ্বশুর আবদুল মান্নানকে (৫০) হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সাহাবুদ্দিন হত্যা মামলায় আসামিরা হলেন, রাকিবুল ইসলাম ফয়সাল (২৮), মো. কিয়াম উদ্দিন (৬০), মো. শহিদুল্লাহ (৩৫), মো. জাহাঙ্গীর হোসেন (৩০), মো. রিপন (২৫), মো. আবদুল মান্নান (৫০)। 


একাত্তর/এসজে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর