নওগাঁয় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৭:২৯ পিএম

নওগাঁর পত্নীতলায় ট্রলির চাপায় এক মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা এগারোটার দিকে উপজেলার বাকরইল রূপপুর গ্রামের মোড়ে এই ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে, নিহত তুহিন হোসেন (৩০) পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

থানা সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে তুহিন তার গ্রামের পাশের একটি বাজার থেকে পত্নীতলা-দিবরদিঘী সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ির ফিরছিলেন। পথে বাকরইল রূপপুর গ্রামের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এতে তুহিন রাস্তায় পড়ে গেলে তার শরীরের উপর দিয়ে ট্রলি উঠে যায়। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: শিবপুরের চেয়ারম্যানকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

স্থানীয় আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুর ইসলাম চৌধুরী জানান, তুহিন হোসেন দীর্ঘদিন সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুই মাস আগে বাড়ী আসেন। এরপর দেড় মাস আগে দিবরদিঘী এলাকায় বিয়েও করেন। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছিলো। তবে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর