গলায় দড়ি দিয়ে চিংড়ি ঘের মালিকের আত্মহত্যা

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০১:২৮ পিএম

মোংলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় নিজ বাড়ীর গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয় এক ঘের মালিক।
শুক্রবার (৩ মার্চ) ভোরে গাছে লাশ ঝুলতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তারা পরিবার। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব দত্তেরমেঠ গ্রামের বাসিন্দা সুধীর মুখার্জির ছোট ছেলে গোপাল মুখার্জি (৪০) বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায়র দিকে টাটিবুনিয়ার স্কুলের সামনের এখলাছের দোকানে চা ও সিগারেট খান। এরপর বাড়ীতে ফিরে রাতের যে কোন এক সময়ে ঘরের পশ্চিম পাশের মেহগনী গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার ভোর ৬টার দিকে পরিবারের লোকজন গাছে লাশ ঝুলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। এতে লোকজন জড়ো হলে পরে লাশটি নামিয়ে ৬টা ৫০মিনিটের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। 

 

image

এরপর হাসপাতাল থেকে পুলিশে ফোন করা হলে খবর পেয়ে সকাল ১০টার দিকে থানার এসআই বাহারুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এসআই বাহারুল। তবে কেন, কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি পুলিশ।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুপম মজুমদার জানান, সকাল ৬টা ৫০ মিনিটে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন মৃতের পরিবারের স্বজনরা। 

গোপাল মুখার্জি পরিবারের ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট ও অবিবাহিত ছিলেন। পেশায় ছিলেন চিংড়ি ঘের মালিক।


একাত্তর/এআর

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
কুমিল্লার হোমনা থানায় থানা হেফাজতে থাকা এক নারী আসামি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) গুলিবিদ্ধ মরদেহ তার অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, তিনি নিজের ব্যবহৃত...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর