পাবনা থেকে অপহৃত ব্যক্তি গোয়ালন্দের পদ্মার চর থেকে উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:৩২ পিএম

জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে পাবনা থেকে অপহৃত রজব আলী (৪২) নামের এক ব্যক্তিকে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার চর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১ মার্চ) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাবনার আমিনপুর উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে গত ২৮ ফেব্রুয়ারি রজব আলীকে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা। পরে তাকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর  একটি চরে আটকে রাখা হয়। বিষয়টি জানতে পেরে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি  জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোনটি রিসিভ করেন কনস্টেবল এএসএম ফয়সাল। তিনি তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। ৯৯৯ ডিসপাচার এসআই জুয়েল হোসেন সংশ্লিষ্ট থানা পুলিশ ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।

পরে গোয়ালন্দ নৌপুলিশের একটি দল প্রায় দুই ঘণ্টা পদ্মা নদীর বিভিন্ন চরে অভিযান চালিয়ে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ৫ কিলোমিটার পূর্বের একটি চর থেকে রাত ১টা ৪৫ মিনিটে ভিকটিম রজব আলীকে  উদ্ধার করে। পরে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর