আত্রাই নদের রাবার ড্যাম দুই বছর ধরে অকেজো

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৬:০৮ পিএম

নওগাঁয় আত্রাই নদে ১৯ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণের তিন বছরের মধ্যেই অকেজো হয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে। 

প্রায় দুই বছর ধরে ড্যাম অকেজো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোনো নজর নেই। 

ফলে বোরো ধান, রবিশস্যসহ চৈতালি ফসলে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার হাজারো কৃষক। এতে বাধ্য হয়ে নলকূপের পানি দিয়ে আবাদ করায় হচ্ছে বাড়তি খরচ। কৃষি কাজে সেচের খরচ কমাতে ড্যামটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।   

আত্রাই উপজেলার শুটকিগাছা নামক স্থানে স্থানীয় সরকারি প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) থেকে ২০১৭ সালে ১৩৫ মিটার দৈর্ঘ্যের রাবার ড্রামটি আত্রাই নদের ওপর নির্মাণ করা হয়। কৃষি ভাণ্ডার খ্যাত উপজেলার শুটকিগাছা এলাকায় কৃষকের বোরো, রবি ও চৈতালি ফসলে সেচ খরচ কমাতে নদের পানি ধরে রাখতে এই ড্যাম নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ২০১৭ সালে নির্মাণ শেষে হলে সুফল পেতে শুরু করেন কৃষকরা। তবে মাত্র তিন বছরের মধ্যেই ড্যামে দেখা দেয় ছিদ্র। ফলে ড্যাম পানি ধরে রাখতে না পারায় দুই বছর থেকে সহজে কম খরচে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার হাজার কৃষক।

সুবিধাভোগী স্থানীয় কৃষক আমজাদ হোসেন বলেন, অনেকদিন থেকে এ রাবার ড্যাম নষ্ট হয়ে পড়ে আছে। বর্তমানে আমাদের এ অঞ্চলের কৃষকদের বোরো ধান, রবি ও চৈতালি ফসলে সেচের জন্য নদীর পানি ধরে রাখা বিশেষ প্রয়োজন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জমিতে সেচ দিতে বাড়তি খরচ করতে হয়। কিন্তু আত্রাই নদের পানি জমিতে ব্যবহার করে কম খরচ হয়। 

আরেক কৃষক হারুনুর রশিদ বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে ফসল উৎপাদনে অনেক খরচ। তাই রাবার ড্যাম চালু থাকলে অনেক কম খরচে নদী থেকে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারতাম। 

শুটকিগাছা-রসুলপুর রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসলেম আলী বলেন, এই রাবার ড্যামে প্রায় দুই বছর আগে রাবার ছিদ্র হয়ে গেছে। যার কারণে আর পানি ধরে রাখতে পারছে না। আমরা রাবার ড্যাম সমস্যা সমাধানের জন্য নওগাঁতে আবেদন করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: রাজধানী থেকে অপহৃত তরুণ হাত-পা বাঁধা অবস্থায় চাঁপাইয়ে উদ্ধার

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার ওই এলাকার সেচ সুবিধার আওতায় আসবে প্রায় এক হাজার ৬৫ হেক্টর আবাদি জমি এবং উপকৃত হবে প্রায় চার হাজার ৩৯৩ জন কৃষক।

স্থানীয় সরকারি প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) আত্রাই উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম জানান, বেশ কিছুদিন পূর্বে রাবার ছিদ্র হয়ে যাওয়ায় ড্যামটি ফুলানো সম্ভব হচ্ছে না। তাই পানি ধরে রাখা যাচ্ছে না। এটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করা যায়, অল্পদিনের মধ্যে রাবার ড্যামের সমস্যা সমাধান হয়ে যাবে।


একাত্তর/জো 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর