মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই, আহত ৯

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:৩৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসের সাথে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। 

রোববার (৫ মার্চ) ভোর চারটার দিকে গজারিয়া অংশের দড়িবাউশিয়া (বক্তারকান্দি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী দুলাল ও মোহাম্মদ হোসেন। গুরুতর আহত বাসচালকসহ মোট পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, বিদেশ থেকে আসা এক স্বজনকে বাড়ি আনার উদ্দেশ্যে মাইক্রোবাসের যাত্রীরা কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। 

তিনি জানান, ভোর চারটার দিকে বাউশিয়া এলাকায় পৌঁছালে পিছনদিক থেকে একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এসময় মাইক্রোবাসটি বিপরীতমুখী শান্তি পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগলে বাসটি পথের পাশে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এতে বাসচালক গুরুতর আহত হন। আর মাইক্রোবাসের পিছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। 

তিনি আরও জানান, নিহতদের মরদেহ সকালেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আর দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস, বাস ও কাভার্ডভ্যানটি তাদের হেফাজতে রয়েছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর