নারীর ক্ষমতায়নে নীলফামারীতে সাইকেল র‌্যালি

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৬:১১ পিএম

নারীর ক্ষমতায়নে নীলফামারীতে বালিকাদের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বালিকাদের ওই র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এর আগে শহীদ মিনার চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় বালিকাদের ওই সাইকেল র‌্যালির আয়োজন করে নীলফামারী নারী যোগাযোগ কেন্দ্র।

‘আমরা নেমেছি পথে নারী নির্যাতনের বিরুদ্ধে, আসুন সবাই শপথ করি নারী নির্যাতন বন্ধ করি, গড়তে হবে দেশের রত্ন-নিতে হবে মেয়ে শিশুর যত্ন’ এমনও নানা শ্লোগানের ফেস্টুন নিজ নিজ সাইকেলে ঝুলিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক বালিকা।

বর্ণাঢ্য ওই র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

image


‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ -শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডিশ দাতা সংস্থার এশিয়া রিজিওনাল ডিরেক্টর মিস্টার ক্রিস্টার গুনার অ্যাডলফসন, টিম মেম্বার বারব্রো ক্যাটারিনা, বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর খোদেজা সুলতানা, কান্ট্রি অফিসের প্রোগ্রাম অফিসার মাজাহারুল ইসলাম, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।

আরও পড়ুন: ট্রাক্টর চাপায় নারী পথচারী নিহত

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।


একাত্তর/আরএ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর