দুদক কর্মকর্তা সেজে প্রতারণা, দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৪:৪৬ পিএম

মাদারীপুরের রাজৈরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম খান।

পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম খান জানান, বেশ কিছুদিন ধরে দুদক কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছে একটি চক্র- এমন অভিযোগের ভিত্তিতে রাজৈর উপজেলার লুন্দি গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় দুদক কর্মকর্তা সেজে প্রতারণা করে আসা আনিসুর রহমান বাবুল ও তার সহযোগী হাসিবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল সেট, সাতটি সিমকার্ড, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অফিসারদের মোবাইল নাম্বর ও পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড ও নগদ সাড়ে দশ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে নদীতে পাথর বোঝাই ট্রাক

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে প্রতারকরা দুদক কমিশনার সেজে অন্তত অর্ধশত ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত আছে বলেও তারা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর