একাত্তরে প্রতিবেদন প্রচারের পর ধর্ষক গ্রেপ্তার

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০১:৫৫ পিএম

একাত্তর টেলিভিশনে ঝিনাইদহে ধর্ষণের শিকার হয়ে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী চারমাসের অন্তঃসত্ত্বার অভিযোগের ঘটনার প্রতিবেদন প্রচারিত হওয়ার পর ধর্ষক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

বুধবার (৮ মার্চ) ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে মাগুরা থেকে অভিযুক্ত ধর্ষক ও মামলার আসামী ফজের আলী লস্করকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজের আলী আমের চারা গ্রামের মৃত ঝড়ো লস্করের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, ঝিনাইদহ সদর উপজেলার আমের চারা এলাকার কিশোরী ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে চারমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদি হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করে। মামলার এজাহারে ধর্ষক ফজের আলীকে আসামী করা হয়। এ ঘটনার পর থেকে সে পলাতক ছিলো।

বুধবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাগুরা জেলা শহর থেকে ধর্ষক ফজের আলীকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, প্রাথমিক আসামীর স্বীকারোক্তিতে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দীঘিনালায় মাইনী নদীতে ভেঙে পড়া সেতুর মেরামত শুরু

উল্লেখ্য, গত সোমবার একাত্তর টেলিভিশনে ঝিনাইদহে শিক্ষার্থী ধর্ষণের শিকার ও অন্তঃসত্ত্বা হলেও মামলা করার পরে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি এবং পুলিশ আসামী গ্রেপ্তার করতে পারেনি এ সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর