সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:০৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে লাগা আগুন প্রায় ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (এনডিসি) তৌহিদুল ইসলাম।

রোববার (১২ মার্চ) সকালে তিনি বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ২৩টি ইউনিট। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাতটায় আগুন নিভেছে। এরপরও কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। এ কারণে এখনও আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করেনি ফায়ার সার্ভিস।

তৌহিদুল ইসলাম আরও বলেন, ইউনিটেক্স কারখানার গুদামে দুই হাজার ৭০০ টন তুলা ছিল। তুলার পরিমাণ বেশি হওয়ায় এক অংশে আগুন নির্বাপণ করার পর কিছুক্ষণ পরে আবার স্তুপের নিচ থেকে আগুন আরেক অংশে ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় ১০ একর আয়তনের এ গুদামের চারদিকের দেয়াল বুলডোজার দিয়ে ভেঙে চতুর্দিক থেকে ফায়ার টেন্ডার (পানি ছড়ানোর মেশিন) প্রবেশ করানো হয়। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর চার, নৌবাহিনীর চার, বিমান বাহিনীর দুই এবং বিজিবির চারটি ফায়ার ফাইটিং ইউনিটসহ সর্বমোট ২৩টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে অগ্নি নির্বাপণে পানি ব্যতীত অন্য কোনও রাসায়নিক বা পাউডার ব্যবহার করার উপায় ছিল না। এমনকি এতো বিপুল পরিমাণ পানির উৎসও আশেপাশে পাওয়া যায়নি। যার কারণে অনেক দূর থেকে ক্যান্টনমেন্ট, ভাটিয়ারি, বাড়বকুণ্ডসহ বিভিন্ন সোর্স থেকে পানির যোগান দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের খাল, পুকুর ও রিজার্ভারের পানি প্রায় শেষ হয়ে গেছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, আশপাশের পুকুর ও খালে অল্প পরিমাণ পানি ছিল। পাম্প লাগানোর কিছুক্ষণের মধ্যে পানি কমে এলে স্থানীয়রা মাছ ধরতে নেমে যান। এতে পানি ঘোলা হয়ে যায়। পরে একাধিক স্থান থেকে পানি আনা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে এসএল গ্রুপের গুদামটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্ফূলিঙ্গ থেকেই আগুন লেগেছে।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থীর হাতুড়ি পেটায় ২৫ নৌকা সমর্থক আহত

এদিকে, আগুন লাগার কারণ অনুসন্ধানে চট্টগ্রামের স্থানীয় সরকার বিষয়ক উপ পরিচালক বদিউল আলমকে প্রধান করে জেলা প্রশাসনেরর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার একজন, ফায়ার সার্ভিস, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একজন করে প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলার ইউএনও ও থানার ওসি, বিটিএমসি, বিটিএমইএ ও বিস্ফোরক পরিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে কমিটিতে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


একাত্তর/জো 

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর