তিন শিশুকে পুড়িয়ে হত্যায় প্রকৌশলীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৩:৩৭ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগে এক প্রকৌশলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম  প্রকৌশলী ইকবাল হোসেন। তিনি শৈলকূপা পৌর এলাকার কবিরপুর গ্রামের বাসিন্দা। 

মামলার রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর গ্রামের দেলোয়ার হোসেন ও ইকবাল হোসেন দুই ভাই। তারা আলাদাভাবে বসবাস করেন। জাহাজের প্রকৌশলী থাকা অবস্থায় বিদেশ থেকে ইকবাল তার ভাইয়ের কাছে টাকা পাঠাতেন। কিন্তু টাকার হিসাব গড়মিলে দুই ভাইয়ের বিরোধ হয়। এর জেরে গত ২০১৬ সালের তিন জানুয়ারি ইকবাল হোসেন বড় ভাইয়ের দুই ছেলে  সাফিন ও আমিন এবং বড় বোনের ছেলে মাহিনকে ডেকে নিয়ে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুনে ধরিয়ে দগ্ধ করে। পরে দুই দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ফরিদপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

ঘটনার পরদিন অভিযুক্তের বড় ভাই দেলোয়ার হোসেন বাদি হয়ে ইকবালকে আসামি করে শৈলকূপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় ইকবাল পলাতক ছিলেন। 


একাত্তর/এসি

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর