ফরিদপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:৪৬ এএম

ফরিদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হামলার শিকাররা হলেন- চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ও নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন আবু ফকিরের অফিস।

মেহেদী হাসান মিন্টু জানান, রাত সাড়ে ১০টার দিকে শতাধিক আওয়ামী লীগ কর্মী মোটরসাইকেল যোগে  এসে তার ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে বাইরে থেকে তাকে অবরুদ্ধ করে রাখে। এরপর তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে নির্বাচনী সামগ্রী লুটে নিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

আরও পড়ুন: খালেদাকে পদক দেয়া ব্যক্তি যৌন নিপীড়ণের অভিযোগ গ্রেপ্তার

এদিকে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন আবু ফকির জানান, মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান মিন্টু ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম শেখের কর্মীরা মুন্সীডাঙ্গী এলাকায় নৌকার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এ ঘটনায় তিনি হামলাকারীদের চিহ্নিত করে  গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 


একাত্তর/এসি

নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর