ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের পেটালেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৮:৩১ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বীরেন্দ্র কিশোর (বিকে) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউই তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হননি।  

ঘটনাটি গত সোমবার (১৩ মার্চ) ঘটলেও পরে তা জানাজানি হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন শিক্ষার্থীরা। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা চৌধুরী জানিয়েছেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেয়া হবে। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত সোমবার সপ্তম শ্রেণির প্রথম ঘণ্টার ইংরেজি ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ শারমিন আক্তার। তখন হঠাৎ পেছনের দরজা দিয়ে ক্লাসে প্রবেশ করেন গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য মো. তোফাজ্জল হোসেন। 

শ্রেণীকক্ষে ঢোকা মাত্র তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করেন। এসময় শিক্ষার্থীরা ভয়ে চুপ থেকে কোন প্রশ্নের উত্তর না দিলে ক্ষেপে উঠেন চেয়ারম্যান। তিনি শিক্ষককে বেত নিয়ে আসতে বলেন। পরে বাইরে থেকে বাঁশের কঞ্চি নিয়ে এলে সেই কঞ্চি দিয়ে গণহারে ছাত্রছাত্রীদের মারধর করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। তখন কান্নায় ভেঙ্গে পড়ে বহু শিক্ষার্থী। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ শারমিন আক্তার অভিযোগ করে বলেন, অন্তত ১৬ জন ছাত্রী ও চারজন ছাত্রকে পিটিয়েছেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। 

সপ্তম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার মুন্নি বলে, ‘চেয়ারম্যান স্যার পেছন দিয়ে হঠাৎ এসেই নানা ধরণের প্রশ্ন করায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। সে কারণে আমরা জবাব দিতে পারিনি। তাই তিনি আমাদের পিটিয়েছেন।’ 

আরেক শিক্ষার্থী জাহিদা আক্তার জানায়, ‘চেয়ারম্যান স্যার আমাদের শিক্ষক শারমিন ম্যাডামকে বেত নিয়ে আসতে বলার পর ক্লাসে বেত এলাউ নয় বলে জানালেও চেয়ারম্যান স্যার ক্ষান্ত হননি। উল্টো বেত আনতে বাধ্য করেন এবং সেই বেত দিয়ে আমাদের মেরেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ 

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা জানান, ওইদিন বিকেলে তিনি ঘটনাটি শুনেছেন এবং পরিচালনা কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করেছেন। এমনটি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। 

ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। 

আরও পড়ুন: মাটিবাহী ট্রাক্টরের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

এসময় তিনি এ প্রতিবেদকে জানান, বিষয়টি ন্যাক্কারজনক। ভবিষ্যতে এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এবং আগামীতে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া ক্লাসে কাউকে না ঢুকতে পরামর্শ দেন। 

তবে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসক স্যারও ঘটনা সম্পর্কে অবগত। যদিও কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেননি; তবে স্বপ্রণোদিত ব্যবস্থা নেয়া হলে সাংবাদিকদের জানানো হবে। 

অবশ্য গুমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, ‘সিম্পল বিষয়টি এতো বড় হয়ে যাবে বুঝতে পারিনি। আমি চিকন কঞ্চি দিয়ে মেরেছি। এজন্য আমি ব্যথিত এবং ভুলের জন ক্ষমাপ্রার্থী।’


একাত্তর/এসজে


আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
খাগড়াছড়িতে আলাদা দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) মধ্যরাত ও সোমবার (১৮ মে) ভোরে জেলার রামগড় উপজেলার নাকাপা এলাকায় এই ঘটনাগুলো ঘটে।
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। 
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কোনোভাবেই থামানো যাচ্ছে না পাহাড়খেকোদের আগ্রাসন। ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে’ দিন-রাত চলছে পাহাড় ধ্বংসের মচ্ছব। গত এক বছরে এই অঞ্চলে অন্তত ৫০টি পাহাড় সাবাড় করেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর