যানজটে র‍্যাবের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার আট

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৩:৩৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে র‍্যাবের গাড়িতে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে র‍্যাব-১১’র সিপিসি -১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ উপ-পরিচালক এ কে এম মনিরুল আলম। 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১’র একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে দুটি দলে বিভক্ত হয়ে টহল কার্যক্রম পরিচালনা করতে থাকে। একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে পড়ে। 

আরও পড়ুন: সোনারগাঁয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

এসময় সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাবের গাড়ি ঘেরাও করে। র‍্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া দিয়ে ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। গত দুই বছরে তারা এই মহাসড়কে প্রায় ৫০টির বেশি ডাকাতি করেছে। 


একাত্তর/এসজে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর