রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত দুই, আহত ২০

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৮:০৮ পিএম

রাঙ্গামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলেই বাসের চাপায় দুইজন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের চাপায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ শুরু করে।

বাসের যাত্রীরা জানান, সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর একটি ইটভাটার শ্রমিকরা চট্টগ্রাম থেকে বাসযোগে রাঙ্গামাটিতে ঘুরতে আসে। সন্ধ্যায় চট্টগ্রাম ফেরত যাওয়ার পথে মানিকছড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে বাসের নিচের দুইজন পর্যটক চাপা পড়ে মারা যান। এছাড়া বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়। 

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করে। বাসের নিচে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন: বাবার সামনে ট্রাকচাপায় প্রাণ গেলো ছেলের

রাঙ্গামাটি কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মো. আকতার জানান, চট্টগ্রাম শহর থেকে পর্যটকরা রাঙ্গামাটিতে ঘুরতে আসে। পরে ফিরে যাওয়ার সময় বাসটি মানিকছড়ি এলাকায় উল্টে যায়। ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে আছে দুইজন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।


একাত্তর/জো

রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কোনোভাবেই থামানো যাচ্ছে না পাহাড়খেকোদের আগ্রাসন। ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে’ দিন-রাত চলছে পাহাড় ধ্বংসের মচ্ছব। গত এক বছরে এই অঞ্চলে অন্তত ৫০টি পাহাড় সাবাড় করেছে...
রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর