মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গাড়ির চাপায় নিহত চার

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৩:৩৮ পিএম

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর অংশে বেপরোয়া গাড়ির চাপায় এক ট্রাকচালক ও তিন পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে পৃথক দুই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

জানা গেছে, নিহতরা হলেন ট্রাকচালক হোসেন আলী, পথচারী হাবি্ুবুর রহমান, উজ্জল মৃধা ও অজ্ঞাত আরেক পথচারী। হাবিবুরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়, উজ্জল মৃধার বাড়ি শ্রীনগরের কুকুটিয়ায় এবং ট্রাকচালক হোসেন আলীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ঘোলদাগে।

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শ্রীনগরের ষোলঘর ইউনিয়নের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থামলে কয়েকজন যাত্রী বাস থেমে নেমে যান। সেসময় বিপরীতমুখী আরেকটি গাড়ি ওই তিনজনের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। 

আরও পড়ুন: সোনারগাঁয়ে র‍্যাবের গুলিতে আহত বৃদ্ধের মৃত্যু

ওসি আরও জানান, আলাদা আরেকটি সড়ক দুর্ঘটনায় ভোর চারটার দিকে শ্রীনগরের উমপাড়ায় ট্রাকচালক হোসেন আলী ট্রাক থামিয়ে চাকা মেরামত করছিলেন। সেসময় বেপরোয়া গতির অন্য একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


একাত্তর/জো

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর