মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৯, আহত ৩০

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:৩৯ এএম

মাদারীপুরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ যাত্রী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ মার্চ) সকালে জেলার শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

image


স্থানীয়দের বরাতে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের মধ্যে থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো তিনজন।

image


ওসি জানান, আহত হয়েছেন বহু। হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে, তিনি জানান, দ্রুত গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটতে পারে, এছাড়া ওই পরিবহনের যাত্রীদের কাছ থেকে জানা গেছে, ইমাদ পরিবহনের সামনের বাম পাশের চাকাটি বিস্ফোরিত হয়। যে কারণে চালক কোনভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি। অবশেষে আন্ডারপাসে গিয়ে বাসটি আছড়ে পড়ে।

এদিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম জানান, শিবচরে দুর্ঘটনা নিহত ১৭ জনের মরদেহ পরিচয় শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ১৭টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি শিবচর হাইওয়ে থানায় জব্দ রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে জানা যাবে কেন দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে এ ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্যরা হলেন- মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির (পিপিএম), বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন জেলা প্রশাসক। 


একাত্তর/জো

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর