ছুরিকাঘাতে ভ্যানচালককে খুন করে অটোভ্যান ছিনতাই

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৩:১৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে বৃদ্ধ ভ্যানচালককে ছুরিকাঘাতে খুন করে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ মার্চ) উপজেলার তারতা কুমারপাড়া নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, নিহত তৈয়ব আলী (৬০) আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের তারতা কুমড়াপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বৃদ্ধ তৈয়ব আলী কুন্দগ্রাম বাজার থেকে যাত্রী নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে সকাল ১০ টায় নাগর নদীর তারতা জোড়াদহ নামক স্থানে ভ্যানচালক তৈয়ব আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: ফতুল্লায় মাদকসেবীর ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভ্যানচালক তৈয়ব আলীকে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/জো

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর