রাজবাড়ীতে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ২৭৭ পরিবার

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম

আগামী ২২ মার্চ রাজবাড়ীর তিন উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর রাজবাড়ী জেলার ২৭৭টি ঘর হস্তান্তর করা হবে। এতে ভুমিহীন ও গৃহহীনমুক্ত হবে রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলা।

সোমবার (২০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজবাড়ীর জেলা প্রশাসন।

জানা গেছে, এর আগে রাজবাড়ী জেলার পাচটি উপজেলায় ২ হাজার ১২২ টি ঘর প্রদান করা হয়েছে। আর আগামী ২২ মার্চ রাজবাড়ী সদর উপজেলায় ৩৫ টি, পাংশা উপজেলায় ১২০ টি, বালিয়াকান্দি উপজেলায় ১২০ টি ও গোয়ালন্দ উপজেলায় ২ টি ঘরসহ ২৭৭ টি ঘর ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে। এ নিয়ে জেলায় হস্তান্তরকৃত ঘরের সংখ্যা হবে ২ হাজার ৩৯৯ টি। এবং গোয়ালন্দ উপজেলায় ১৩ টি ঘরের কাজ চলমান আছে যা শেষ হলে পুরো জেলাহবে ভুমিহীন ও গৃহহীন। 

আরও পড়ুন: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সশস্ত্র হামলায় ৯ চীনা নিহত

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সুবর্না রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)জয়ন্তী রুপা রায়, রেভিনিউ কালেকটর মো: রফিকুল ইসলাম রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীনদের ভুমিসহ গৃহ প্রদান প্রধানমন্ত্রীর একটি আবেগের স্থান। প্রধানমন্ত্রী বলেছেন, মুজিব শতবর্ষে একটি মানুষও ভুমিহীন ও গৃহহীন থাকবে না। সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের পুরো টিম একত্রে কাজ করেছে। সরকারের এমন একটি মহতী উদ্যোগে শামিল হতে পেরে আমরা গর্ববোধ করছি।


একাত্তর/আরবিএস  


রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর