নোয়াখালীতে হলের ছাদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:০৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হলটির শিক্ষার্থীদের ধারনা, এটি আত্মহত্যা।

সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ১১টার দিকে মরদেহ ঝুলতে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনে খবর দেয় শিক্ষার্থীরা। 

মৃত উদ্ধার ওই শিক্ষার্থীর নাম আপ্রুসী মারমা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর উপজেলায়। তিনি ভাষা শহীদ আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন।

আপ্রুসীর রুমমেট নিজাম উদ্দিন বলেন, রাতে খাবার খেয়ে এসে এই ঘটনা দেখেন। 

রুপস নামের এক শিক্ষার্থী বলেন, আপ্রুসী ১৪ আবর্তনের শিক্ষার্থী। পড়াশোনা খারাপ হওয়ায় সে ১৫তম ব্যাচে পুনঃভর্তি হয়। সে সারাদিন আমাদের সঙ্গে ছিল। ক্লাসও করেছে। কিন্তু মনে হয়নি সে দুঃশ্চিন্তায় ছিল। সে সব সময় হাসিখুশি ছিল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ৪০ হাজার পরিবার

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন সুমন বলেন, খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পুলিশ আসার পর মরদেহ নামিয়েছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর