তথ্য যাচাই শেষে দেশে ফিরলো মিয়ানমারের প্রতিনিধি দল

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১১:৩২ এএম

প্রত্যাবাসনের তালিকায় থাকা ৪৮০ রোহিঙ্গার তথ্য যাচাই শেষ করে সাতদিন পর দিন দেশে ফিরে গেছে মিয়ানমারের প্রতিনিধি দল। 

বুধবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে টেকনাফ জেটি ঘাঁট হয়ে নৌপথে মিয়ানমার ফিরে যান প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে গত ১৫ মার্চ মিয়ানমারের প্রতিনিধি দলটি নাফ নদ হয়ে স্পিডবোটে টেকনাফ পৌঁছায়। 

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপ-সচিব) খালিদ হোসেন বলেন, রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করেছেন। সকালে প্রতিনিধি দলটি দেশে ফিরে গেছেন। 

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, মিয়ানমার প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউসে প্রথম দিন ৭৬ রোহিঙ্গার তথ্য যাচাই করে। দ্বিতীয় দিনে ৭৭ জন, তৃতীয় দিনে ৭৪ জন, চতুর্থ দিনে ৬৯ জন, পঞ্চম দিনে ৭৫ জন, ষষ্ঠ দিনে ৮২ জন এবং সপ্তম দিনে ২৭ জন রোহিঙ্গার তথ্য যাচাই করা হয়। 

আরও পড়ুন: থানচিতে আগুনে ৪৯ দোকান পুড়ে ছাই

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে আট লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। মিয়ানমার ওই তালিকায় ৭০ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রাথমিক বাছাই করে। 

এর মধ্যে প্রথম দফায় এক হাজার ১৪০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার পাইলট প্রোগ্রাম হাতে নেয়। ওই তালিকার রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ে প্রতিনিধি দলটি বাংলাদেশ আসে।


একাত্তর/এসজে 

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর