বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৮:৩০ পিএম

নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকায় বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আহতরা হলেন ঢাকার ট্রাকচালক মো. ফরহাদ (৪০), ট্রাকের হেলপার সাদ্দাম মিয়া (২৭), ট্রাকের যাত্রী সুমন (৩৪) ও আব্দুল আলী (৩৫)। 

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মিনিট্রাকটি কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের পেছনে থাকা একটি মোটরসাইকেলও এ দুর্ঘটনায় শিকার হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক ফরহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

আরও পড়ুন: দাম্পত্য কলহের জেরে শিশুকে হত্যার পর মাটিচাপা

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কবির মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিয়েছে। 


একাত্তর/জো

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর