কুষ্টিয়ায় শিশুধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৩:০৪ পিএম

কুষ্টিয়া শহর থেকে শিশুধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। 

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। 

জানা গেছে, গ্রেপ্তার মিটন আলী কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন নৈশপ্রহরী। 

স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে মেলায় নিয়ে যাবার কথা বলে নিজের বাড়ীতে নিয়ে ধর্ষণ করেন মিটন আলী। এরপর রাত ১১টায় রিকশাযোগে ওই শিশুকে বাড়ীতে পাঠিয়ে দেন তিনি। 

আরও পড়ুন: বাবা-মায়ের সামনে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

পরে বাড়ী ফিরে ওই শিশু সব কথা পরিবারকে বলে দিলে পরদিন শিশুটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। এরপর শুক্রবার (২৪ মার্চ) রাতে কুষ্টিয়া র‌্যাব-১২ এর সদস্যরা মোল্লাতেঘরিয়া এলাকা থেকে মিটন আলীকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন মিটন আলী। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর