বাউফলে দুই শিক্ষার্থী হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম

পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি রায়হানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

মঙ্গলবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে নরসিংদীর রায়পুরা ও রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব জানায়।  

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, তুচ্ছ ঘটনার জেরে স্কুলছাত্র মারুফ ও নাফিসকে হত্যা করে রায়হান ও তার সহযোগীরা। গত ২২ মার্চ বাউফলের ইন্দ্রাকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফের সঙ্গে নবম শ্রেণির ছাত্র সৈকতের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরমধ্যে নবম শ্রেণীর আরেক শিক্ষার্থী রায়হান এগিয়ে সৈকতের পক্ষ নিলে মারুফ ও রায়হান গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেসময় রায়হান মারুফকে মারুফসহ অন্যদের দেখে নেওয়ার হুমকি দেয়। 

র‍্যাব মুখপাত্র আরও জানান, এর জেরে সিয়াম, নাফিস ও মারুফকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে আহত করে রায়হান ও তার সহযোগীরা। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারুফ ও নাফিসকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: সেহরি খেতে উঠে ছেলের ঝুলন্ত মরদেহ দেখলেন মা

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, ঘটনার পর নিহতের পরিবার মামলা করলে অভিযানে নেমে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। বিদ্যালয় প্রাঙ্গণে নিজেদের আধিপত্য ধরে রাখতে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে গ্যাং তৈরি করে অনেক সময় উশৃঙ্খল আচরণ করত রায়হানসহ গ্রেপ্তারকৃতরা। 


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর