বড় ভাইকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনলো ছোট ভাই

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০১:০১ পিএম

সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে একটি রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ নামে এক ব্যক্তি। পরে ছোট ভাইয়ের সাহসিকতা ও কৌশলে তিনি বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৯ মার্চ) ভোর চারটার দিকে বড় ভাই তাকে নিয়ে লোকালয়ে ফেরেন।

ওয়াজেদ (৪৫)  জেলার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের জব্বার আলী গাজীর ছেলে।

ওয়াজেদের ছোট ভাই লিয়াকত হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে তারা কাঁকড়া শিকার করছিলেন। হঠাৎ একটি বাঘ ভাইয়ের ওপর হামলা করে। এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং একই সঙ্গে বাঘের চোখে চোখ রেখে মোকাবেলার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে তিনি ভাইকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন: বিড়ালছানা দেওয়া লোভে শিশু অপহরণ, ধর্ষণের পর হত্যা

তিনি আরও জানান, ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে। তাকে এখন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বাঘের আক্রমণের শিকার ওই ব্যক্তির পাশ, পারমিট ছিল না।


একাত্তর/এসি

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর