নেশার টাকা না পেয়ে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৭:০৬ পিএম

দিনাজপুরে নেশার টাকার যোগান না দেওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে দিনাজপুর সদরের উপশহরের ১০ নং ওয়ার্ডের হাউজিং অফিস সংলগ্ন ডা. মশিউর রহমানের বাড়ি থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত আরিফা বেগম (২৭) ও তার ঘাতক স্বামী বেলাল হোসেন (৩০) ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার পৈত্রিক বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুরালিপুর গ্রামে। 

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। পলাতক ব্যক্তি মাদকাসক্ত বলেও স্থানীয়রা জানিয়েছে বলেও জানান তিনি।  

আরও পড়ুন: দরবেশ ছদ্মবেশে হেরোইন পাচারকালে একজন আটক

নেশার টাকার যোগান না দেওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পুলিশ ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর