কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৭:২৮ পিএম

নরসিংদীতে কাভার্ড ভ্যানের সাথে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতের মধ্যে একজন পুরুষ ও আরেকজন নারী। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাল চারটার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পঙ্কজ নামে সিএনজির এক যাত্রী নিহত হন। আহত অপর চারজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। 

আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর