শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৪:১৬ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে দুইটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, আটককৃত আজিজুল হক (২৭) গাবুরা ইউনিয়নের পাইস্যামারী এলাকার লিয়াকত গাজীর ছেলে। 

লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে ভোররাত দুইটার সময় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার ১৫ সদস্যের একটি দল শ্যামনগর উপজেলার পাইস্যামারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে৷ এ অভিযানে দুইটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, দাঁ ও রডসহ আজিজুলকে আটক করা হয়।

আরও পড়ুন: ভোলায় মিঠা পানির সন্ধানে লোকালয়ে চিত্রা হরিণ

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্য ছিলেন এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করতেন বলে জানিয়েছেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রসহ তাঁকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর