ভোলায় মিঠা পানির সন্ধানে লোকালয়ে চিত্রা হরিণ

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৩:৫৭ পিএম

ভোলার চরফ্যাশনে মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। 

শুক্রবার (৩১ মার্চ) সকালে হরিণটি চরমানিকার সংরক্ষিত বনের গহীন অরণ্যে অবমুক্ত করে বনকর্মীরা। 

এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবাসন সংলগ্ন খালে পানি খাওয়ার সময় হরিণটিকে আটক করেন স্থানীয়রা।

ভোলা বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবাসন সংলগ্ন খালে একটি চিত্রা হরিণ মিঠাপানি পান করার সময় স্থানীয়রা হরিণটিকে আটক করে বনবিভাগে খবর দেয়। সেখান থেকে বনবিভাগের লোকজন হরিণটিকে উদ্ধারের পর ওমরপুর ইউনিয়নের চরমানিকা বিটের সংরক্ষিত বনের গহীন অরণ্যে অবমুক্ত করে। 

আরও পড়ুন: রাঙ্গাবালীতে অবৈধ করাতকল থেকে বনের গাছ উদ্ধার

তিনি আরও জানান, মিঠা পানি ও খাবারের সন্ধানে হরিণটি গহীন অরণ্য থেকে নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছে। হরিণটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়ার পর অবমুক্ত করা হয়। অবমুক্ত করা চিত্রা হরিণটির ওজন প্রায় ৪০ কেজি হবে বলেও জানান এই বন কর্মকর্তা।


একাত্তর/জো

‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন থেকে পাচারের সময় চোরাশিকারীদের কবল থেকে দুটি জ্যান্ত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার আলাদা দুটি অভিযানে হরিণ দুইটিকে উদ্ধার করা হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে সেগুলোকে...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর