পিরোজপুরে চুরির অভিযোগ গণপিটুনি, মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৯:৫০ পিএম

পিরোজপুরে চুরির অভিযোগ গণপিটুনিতে এ ব্যক্তি নিহত হয়েছেন। গৃহস্থ ও স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ভোরে চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে আশপাশের লোক এসে তাকে পিটুনি দেয়। এদিকে পুলিশ রেকর্ডও বলছে তার নামে একাধিক চুরির মামলা রয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তির নাম কবির মৃধা (৩৯)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। 

স্থানীয়রা জানান,  কবির মৃধা মধ্য বাদুরা গ্রামের পনির মৃধার বাড়িতে চুরি করতে ঘরে ঢোকেন। এসময় ঘরের লোকজন সজাগ হলে তাকে ধরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি বাড়ির দুই জনকে কামড়ে আহত করেন। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে কবিরকে গণপিটুনি দিলে গুরুতর আহত হন।  

স্থানীয় দফাদার ও ইউপি সদস্য কবিরকে আহত অবস্থায় উদ্ধার করে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে এক গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

এদিকে, আহত পনির ও তার স্ত্রী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: নীলফামারীতে পানির ট্যাংক চাপা পড়ে শিশুর মৃত্যু 

এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে চুরিতে ব্যবহৃত শাবল, ছুড়িসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। নিহত কবিরের বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ইন্দুরকানী থানায় একাধিক সিঁদেল চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর